News Flash

  • Home
  • দিনের খবর
  • নিম্নচাপের সৌজন্যে বর্ষার আমেজ দক্ষিণবঙ্গে, বৃহস্পতিবার অবধি চলবে বৃষ্টিপাত
Image

নিম্নচাপের সৌজন্যে বর্ষার আমেজ দক্ষিণবঙ্গে, বৃহস্পতিবার অবধি চলবে বৃষ্টিপাত

কলকাতা, ৯ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অবশেষে ফিরল বর্ষার আমেজ। মেঘ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, সঙ্গে চলছে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নিজের শক্তি আরও বাড়িয়েছে। যার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার অবধি কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

মঙ্গলবার সকালে কখনও মেঘলা ছিল আকাশ, পরক্ষণেই আবার রোদ ওঠে। এদিন সকাল থেকেই দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন এলাকা। বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, সেই কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃষ্টি শুরু হতেই মনোরম পরিবেশ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা কমেছে কলকাতা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top