News Flash

Image

‘হর ঘর তিরঙ্গা’ : যুবমোর্চার মোটর বাইক মিছিল হাফলঙে

হাফলং (অসম), ৯ আগস্ট (হি.স.) : ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সফল করতে জনজাগরণের উদ্দেশ্য ডিমা হাসাও জেলা বিজেপি যুবমোর্চার কার্যকর্তারা মোটর বাইক নিয়ে বিশাল শোভাযাত্রা করেছে হাফলঙে।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে গোটা দেশে। বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে দেশ। আর ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে সমগ্র দেশ জুড়ে চলছে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান। এরই অঙ্গ হিসেবে জনসজাগতার লক্ষ্যে আজ মঙ্গলবার ডিমা হাসাও জেলা বিজেপি যুবমোর্চার উদ্যোগে এক বিশাল মোটর সাইকেল মিছিল সমগ্র হাফলং শহর পরিক্রমা করেছে।

জেলা বিজেপির সদর কার্যালয় প্রাঙ্গণ থেকে যুবমোর্চার কার্যকর্তারা শতাধিক মোটর সাইকেলে জাতীয় পতাকা লাগিয়ে দেশভক্তি সঙ্গীত বাজিয়ে সরকারি বাগান হয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ, মহাদেব টিলা হয়ে সমগ্র শহর পরিক্রমা করে পুনরায় বিজেপির জেলা কার্যালয়ে এসে সমাপ্ত হয় মিছিল। ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সফল করে তুলতে মটর সাইকেল মিছিলে অংশগ্রহণ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গারলোসা, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য সহ শহরের বহু সাধারণ নাগরিক।

Releated Posts

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026

অসমের আরও চারটি পণ্যের জিআই স্বীকৃতি, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির স্বীকৃতিতে নতুন মাইলফলক

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): অসমের ঐতিহ্যবাহী ও স্বকীয় পণ্যের তালিকায় যুক্ত হল আরও চারটি ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি।…

ByByNews Desk Jun 15, 2026

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top