News Flash

  • Home
  • দেশ
  • Ashok Gahlot:দেশের আদালতে পাঁচ কোটির বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
Image

Ashok Gahlot:দেশের আদালতে পাঁচ কোটির বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

জয়পুর, ১৬ জুলাই ( হি.স.) : দেশের আদালতে পাঁচ কোটিরও বেশি মামলা বিচারাধীন। এমন দৃঢ় পদক্ষেপ নিতে হবে যাতে আগামী দুই বছরে দুই কোটি মামলা কমে যায়। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ১৮তম অল ইন্ডিয়া লিগ্যাল সার্ভিসেস অথরিটির বৈঠকে শনিবার ভাষণ দিচ্ছিলেন।

তিনি বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। হাইকোর্টে হিন্দি ও স্থানীয় ভাষায় কাজ করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি এনভি রমনা বলেন, ফৌজদারি মামলা শাস্তির মতোই প্রক্রিয়া। দেশে বন্দি রয়েছে ৬ লাখ ১১ হাজার। এদের মধ্যে ৮০ শতাংশই বিচারাধীন বন্দি। তাদের নিষ্পত্তির প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করা উচিত।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, আইনজীবীদের ফি এক কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে। বিচারাধীন বন্দিরা বহু বছর জেলে থাকে। গেহলট বলেন, দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। হর্স ট্রেডিংয়ের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ভেঙে ফেলা হচ্ছে। রাজস্থানেও কোনও না কোনওভাবে সরকার টিকে আছে, নইলে এখানে অন্য মুখ্যমন্ত্রী দাঁড়াতেন।

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top