News Flash

  • Home
  • দিনের খবর
  • Punjab Police:পঞ্জাব পুলিশের বড় সাফল্য, যৌথ অভিযানে মহারাষ্ট্র থেকে ৭৩ কেজি হেরোইন উদ্ধার
Image

Punjab Police:পঞ্জাব পুলিশের বড় সাফল্য, যৌথ অভিযানে মহারাষ্ট্র থেকে ৭৩ কেজি হেরোইন উদ্ধার

চণ্ডীগড়, ১৫ জুলাই ( হি.স.) : পঞ্জাব পুলিশ যৌথ অভিযানে মহারাষ্ট্রে হেরোইনের বড় পাচার আটক করেছে। গোপন সূত্রে খবর পেয়ে, পঞ্জাব পুলিশ এবং মহারাষ্ট্র পুলিশের যৌথ অভিযানে পঞ্জাব পুলিশের স্টেট অপারেশন সেলের দল মহারাষ্ট্রে গিয়ে অভিযান চালায়।

পঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব শুক্রবার বলেন, পঞ্জাব পুলিশ হেরোইন আসার খবর পাওয়ার পরে রাজ্য অপারেশন সেল দলকে মহারাষ্ট্রে পাঠানো হয়েছিল। মহারাষ্ট্র পুলিশের সহযোগিতায় মহারাষ্ট্রের নাভা শেভা বন্দর থেকে৭৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
হেরোইনের পুরো যোগসূত্র তদন্ত করছে পুলিশ। হেরোইনের চালান কে পাঠিয়েছে এবং কার কাছে পাঠানো হবে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছে পুলিশ। গৌরব যাদব জানিয়েছেন, এর আগে গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে ৩৫০ কোটি টাকার ৭৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top