News Flash

Image

Pratap Pathen:প্রয়াত মালয়লম অভিনেতা প্রতাপ পথেন

চেন্নাই, ১৫ জুলাই (হি. স.) : শুক্তবার সকালে প্রয়াত হলেন মালয়লম অভিনেতা প্রতাপ পথেন। এদিন চেন্নাইতে তাঁর বাসভবনে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কীভাবে মৃত্যু হল তাঁর তা সঠিকভাবে জানা যায়নি।

জানা যাচ্ছে, চেন্নাইতে নিজের বাড়িতে একাই থাকতেন তিনি। অভিনেতা-পরিচালককে শেষ দেখা গিয়েছিল মামুটির ‘সিবি১৫’ দ্য ব্রেইন’ ছবিতে। যা কিছুমাস আগেই মুক্তি পেয়েছে।

প্রতাপ পথেন ১৯৮৫ সালে অভিনেত্রী রাধিকাকে বিয়ে করেন। তবে তাঁদের বিয়ে বেশিদিন টেকেনি। ১৯৮৬ সালে তাঁরা আলাদা হয়ে যায়। এরপর ১৯৯০ সালে প্রতাপ পথেন অমলা সত্যনাথ এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তিনি পেশায় ছিলেন একজন সিনিয়র কর্পোরেট। ১৯৯১ সালে তাঁদের মেয়ে কেয়া জন্ম নেয়। কিন্তু এই বিয়েও টেকেনি। ২২ বছর পর ২০১২ সালে পরিচালকের এই বিয়েও ভেঙে যায়। প্রায় ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন প্রতাপ পথেন। মালয়লম, তামিল, তেলেগু ছাড়াও হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। ১৯৭৮ সালে ‘ভারতন’ এর পরিচালনায় আরাভাম’ ছবিতে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর অভিনীত বিখ্যাত তামিল ছবির তালিকায় রয়েছে ‘থাকারা’, ‘চামারম’,’ ভারুমায়িন নিরাম সিভাপ্পু ”, নেনজাথাই কিল্লাথে’, ‘পানির পুষ্পাঙ্গল এর মতো ছবিগুলি যা প্রতাপকে জনপ্রিয় করে তুলেছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top