News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Ghosh:শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ বিতর্কে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
Image

Dilip Ghosh:শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ বিতর্কে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

কলকাতা, ১১ জুলাই (হি. স.) : শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক প্রসঙ্গে তৃণমূলের ঘাড়েই দায় চাপালেন বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ উলটে শাসকদলকে দোষারোপও করেন তিনি৷

সোমবার দিলীপবাবু সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘‘বিতর্কের মাঝে নয়, যথাসময়ে আমন্ত্রণ জানিয়েছে৷ যাঁরা কোনওদিন বিরোধীদের সম্মান দেন না, আমন্ত্রণ জানান না, তাঁরা এটা নিয়ে ফালতু বিতর্ক করছেন।’’ তাঁর দাবি, ‘‘মেদিনীপুর শহরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক বৈঠক করেন৷ আমি এখানে পাঁচ বছর বিধায়ক ছিলাম, তিন বছর সাংসদ আছি৷ কখনও আমাকে একটা চিঠি দেওয়া হয় না৷ এখানে খড়গপুরে আমাদের বিধায়ক আছেন৷ কখনও আমাদের ডাকা হয় না৷ সরকারি বৈঠকটাকে পার্টির মিটিং ভাবা হয়৷ তাঁরা মনে করেন, প্রশাসন আর পার্টির মধ্যে কোনও পার্থক্য নেই৷’’

দিলীপবাবুর দাবি, ‘‘আমাদের প্রধানমন্ত্রী ‘সবকা সাথ সবকা বিকাশ’ এর রাজনীতি করেন। তাই সকলকে আমন্ত্রণ করেন। তাঁদের যাওয়ার মুখ নেই৷ যে ভাষায় তাঁরা সমালোচনা করছেন, কথা বলছেন। এরপরও যদি যান, তাহলে লোকে কী বলবে৷ তাই ভয়ে যাচ্ছেন না।’’ প্রসঙ্গত, সোমবারই শিয়ালদা মেট্রোর উদ্বোধন হওয়ার কথা৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ হয় রাজ্যের শাসকদল৷ এনিয়ে সরবও হন ফিরহাদ হাকিম৷ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তরফে আমন্ত্রণ জানানো হয় বলে তৃণমূলের দাবি৷

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top