News Flash

  • Home
  • খেলা
  • Mohanpur:মোহনপুরে অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ড, সরেজমিনে দেখলেন শিক্ষামন্ত্রী

Mohanpur:মোহনপুরে অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ড, সরেজমিনে দেখলেন শিক্ষামন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। মোহনপুরে অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ডের কাজ চলছে জোর কদমে। সরেজমিনে তা প্রত্যক্ষ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সঙ্গে মোহনপুরের এস ডি এম, পুর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রমুখও ছিলেন। পুরো কাজ খতিয়ে দেখে শিক্ষামন্ত্রী শ্রীনাথ নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশ দেন। দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বাস্তুকার, এমনকি শ্রমিকরাও এ কাজে ত্বরান্বিত ও বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। মোহনপুরে অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ডের কাজ সঠিকভাবেই এগুচ্ছে, এবং তা যথাসময়ে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। গ্রাউন্ডটি তৈরি হলে উক্ত মহকুমায় খেলাধুলার মানোন্নয়ন ও প্রসারে ব্যাপক কাজে আসবে বলে সবার প্রত্যাশা।

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top