News Flash

  • Home
  • দেশ
  • রাতভর বৃষ্টিতে মনোরম পরিবেশ দিল্লিতে, রাস্তায় জল জমে ভোগান্তি
Image

রাতভর বৃষ্টিতে মনোরম পরিবেশ দিল্লিতে, রাস্তায় জল জমে ভোগান্তি

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): রাতভর বৃষ্টিতে অসহনীয় গরম থেকে স্বস্তি পেল রাজধানী দিল্লি। বৃষ্টির সৌজন্যে দিল্লিতে পারদ-পতন হয়েছে, ফিরেছে মনোরম পরিবেশ। তবে, বর্ষণে রাজধানী বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় ভোগান্তির শিকারও হতে হয়েছে। দিল্লির পান্ডব নগর, ভৈরব বাবা রোডে জল জমে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ধীর গতিতে চলাচল করে যানবাহন।

বুধবার গভীর রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় রাজধানী দিল্লিতে, সেই সঙ্গে হাওয়াও বইতে থাকে। দিল্লিতে জোরালো বৃষ্টি থামে বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ। প্রায় ৪ ঘন্টা ধরে বৃষ্টি হয় দিল্লি-এনসিআর-এ। তারপরও ছিঁটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে রাজধানী। দিল্লির পাশাপাশি বৃস্পতিবার ভোররাত পর্যন্ত বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশের নয়ডা, চন্ডীগড়েও।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top