News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ বরযাত্রীর, জখম ৩
Image

Accident : ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ বরযাত্রীর, জখম ৩

লখনউ, ২২ মে (হি.স.) : বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রীর একটি গাড়ি। ট্রাকের সঙ্গে এসইউভি-র ধাক্কায় মৃত্যু হয় ৮ বরযাত্রীর। মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। শনিবার গভীর রাতে বিয়ের অনুষ্ঠান সেরে ওই গাড়িতে চেপে গ্রামে ফিরছিলেন বরযাত্রীরা। তখনই পার্কিংয়ে দাঁড় করানো একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। গুরুতর আহত হন গাড়ির যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানিয়েছে, জোগিয়া কোতয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়িতে ১১ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। তিন জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে গোরক্ষপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ ১৮৮ ভারতীয় বন্দির দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের দাবি ভারতের

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ করা ১৮৮ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দিকে দ্রুত মুক্তি…

ByByNews Desk Jul 1, 2026

আজমের হাই-সিকিউরিটি জেলে খুন দস্যু জগন গুর্জর, কড়া নিরাপত্তায় গ্রামে শেষকৃত্য সম্পন্ন

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): আজমের হাই-সিকিউরিটি জেলের ভিতরে খুন হওয়া কুখ্যাত দস্যু জগন গুর্জর-এর শেষকৃত্য বুধবার রাজস্থানের ধোলপুর…

ByByNews Desk Jul 1, 2026

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top