News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রসঙ্ঘে হিন্দির প্রসার ও প্রচারই লক্ষ্য, ভাষার জন্য ৮ লক্ষ ডলার অনুদান ভারতের
Image

রাষ্ট্রসঙ্ঘে হিন্দির প্রসার ও প্রচারই লক্ষ্য, ভাষার জন্য ৮ লক্ষ ডলার অনুদান ভারতের

নয়াদিল্লি ও নিউইয়র্ক, ১১ মে (হি.স.): রাষ্ট্রসঙ্ঘে হিন্দি ভাষার প্রসার ও প্রচারের লক্ষ্যে ৮ লক্ষ ডলার সাহায্য করেছে ভারত। গোটা বিশ্বের হিন্দিভাষী জনতার সামনে রাষ্ট্রসঙ্ঘের তথ্য হিন্দিতে প্রচারের লক্ষ্যে ২০১৮ সালে একটি প্রকল্পের সূচনা করে ভারত। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত/উপ-প্রতিনিধি, আর রবীন্দ্র ভারত কর্তৃক ২০১৮ সালে চালু করা ‘রাষ্ট্রসঙ্ঘে হিন্দি’ প্রকল্পের জন্য চেক হস্তান্তর করেছেন।

‘রাষ্ট্রসঙ্ঘে হিন্দি’ প্রকল্পটি হিন্দি ভাষার প্রচার ও প্রসারের জন্য ভারত সরকারের ক্রমাগত প্রচেষ্টার একটি অংশ। গোটা বিশ্বের লক্ষ লক্ষ হিন্দিভাষীদের মধ্যে বৈশ্বিক সমস্যা সম্পর্কে বৃহত্তর সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৮ সালে ‘রাষ্ট্রসঙ্ঘে হিন্দি’ প্রকল্পটি চালু করা হয়েছিল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top