News Flash

  • Home
  • খেলা
  • KKR : কেকেআরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল মুম্বই
Image

KKR : কেকেআরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল মুম্বই

মুম্বই, ৯ মে (হি.স.) : সোমবার ডাঃ ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আইপিএল -র গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

বর্তমানে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষ স্থানে রয়েছে মুম্বই। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগের খেলায় তারা পাঁচ রানে জিতেছিল। অন্যদিকে, কেকেআর আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে। তারা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগের খেলায় বিশাল ৭৫ রানে হেরেছে।


মুম্বই ইন্ডিয়ান্স একটি পরিবর্তন করেছে। রমনদীপ সিংয়ের একাদশে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব। কলকাতা নাইট রাইডার্সে অজিঙ্কা রাহানে, প্যাট কামিন্স, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং শেলডন জ্যাকসন আসার কারণে পাঁচটি পরিবর্তন করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স (একাদশ): ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), তিলক ভার্মা, রমনদীপ সিং, কাইরন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল সামস, মুরুগান অশ্বিন, কুমার কার্তিকেয়া, জাসপ্রিত বুমরাহ এবং রিলি মেরেডিথ । কলকাতা নাইট রাইডার্স (একাদশ): আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), টিম সাউদি, প্যাট কামিন্স এবং বরুণ চক্রবর্তী।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top