News Flash

  • Home
  • দিনের খবর
  • Arjun Singh : পাট শিল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক ‘সদর্থক’ : অর্জুন সিং
Image

Arjun Singh : পাট শিল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক ‘সদর্থক’ : অর্জুন সিং

নয়াদিল্লি, ১ মে (হি.স.) : পাটশিল্পের দুরবস্থা নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে দেখা করার পর আন্দোলনের রাস্তা থেকে সরে আসার ইঙ্গিত দিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি টুইটারে জানিয়েছেন, পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক সদর্থক হয়েছে। দ্রুত পাটশিল্পের সমস্যা দূর হবে বলে তিনি আশাবাদী।

পাটশিল্পের দুরবস্থাকে হাতিয়ার করে বেশ কিছুদিন ধরেই রীতিমতো বেসুরে কথা বলছিলেন অর্জুন। গত কয়েকদিনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন তিনি। আসলে কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। এমনকী, এই শিল্পের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর একাধিক মন্তব্যে তৃণমূল ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলেছিল। মমতা ছাড়াও ওড়িশা, অসম ও বিহারের মুখ্যমন্ত্রীকেও চিঠি লেখেন তিনি।

পরিস্থিতি বুঝে শনিবার জরুরি ভিত্তিতে অর্জুনকে দিল্লিতে তলব করেন পীযূষ গোয়েল। শনিবার বিকেলেই দিল্লি উড়ে যান বারাকপুরের সাংসদ। রওনা দেওয়ার আগেও তিনি বলেন, পাটশিল্পের উপর লক্ষ লক্ষ মানুষের রুজিরুটি নির্ভর করে, এই সমস্যা তাঁর কাছে মরণ-বাঁচন সমস্যা। তবে শনিবার রাতে বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁর সেই ক্ষোভের আগুন কিছুটা প্রশমিত হয়েছে। টুইটারে বিজেপি সাংসদ লিখেছেন, “‘আমার অনুরোধে মাননীয় পীষূষ গোয়েলজি তাঁর বাড়িতে বৈঠকের জন্য আমাকে ডেকেছিলেন। পাট চাষি, কর্মী এবং পাটশিল্পের দুরবস্থার সমাধান নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক খুবই ইতিবাচক। আশা করছি, দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top