News Flash

  • Home
  • দিনের খবর
  • ShutDown: গুজব রুখতে ইন্টারনেট বন্ধ পাটিয়ালায়, শান্তি বজায় রাখার আহ্বান পুলিশ-প্রশাসনের
Image

ShutDown: গুজব রুখতে ইন্টারনেট বন্ধ পাটিয়ালায়, শান্তি বজায় রাখার আহ্বান পুলিশ-প্রশাসনের

পাটিয়ালা, ৩০ এপ্রিল (হি.স.): কোনও ধরনের গুজব রুখতে পঞ্জাবের পাটিয়ালা জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা ও এসএমএস পরিষেবা বন্ধ রাখল পঞ্জাব সরকার। শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে, শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন পাটিয়ালার ডেপুটি কমিশনার।

শুক্রবার পাটিয়ালার শ্রী কালীদেবী মাতা মন্দিরের বাইরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবসেনার সদস্যরা যখন মন্দিরের সামনে থেকে একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীরই সদস্যরা পরস্পরের বিরুদ্ধে তলোয়ার নিয়ে এবং পাথর ছুড়ে হামলা করেন। খালিস্তান বিরোধী বিক্ষোভ চলাকালীন গ্রেফতার হন শিবসেনা নেতা হরিশ সিংলা। মিছিল চলাকালীন গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি।

শনিবার সকাল থেকেই মানুষজন রাস্তায় বেড়িয়েছেন, কালীদেবী মাতা মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেনও ভক্তরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাটিয়ালার ডেপুটি কমিশনার জানিয়েছেন, “শান্তি বজায় রাখতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুজব রুখতে শনিবার মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনটি ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে৷ ভিডিও ফুটেজ থেকে সংগ্রহ করা প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে৷” তিনি আরও জানান, “এফআইআর দায়ের করা হয়েছে, অভিযান চলছে। আমরা জনগণের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানাই।”

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top