News Flash

  • Home
  • বিনোদন
  • Jacqueline Fernandez : জ্যাকলিন ফার্নান্ডেজের ৭.২৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল ইডি
Image

Jacqueline Fernandez : জ্যাকলিন ফার্নান্ডেজের ৭.২৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল ইডি

মুম্বই, ৩০ এপ্রিল (হি. স.) : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের ৭.২৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে থাকা একটি আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

ইডি সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির অধিকাংশ অভিনেত্রী পেয়েছিলেন সুরেশ চন্দ্রশেখরের থেকে এবং উপহার হিসেবে, যার মূল্য ৫.৭১ টাকা। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে ৭.১২ কোটি টাকা অভিনেত্রীর ফিক্সড ডিপোজিট। দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ইডি আরও জানিয়েছে, সুরেশ চন্দ্রশেখর শুধু জ্যাকলিনকে নয়, তাঁর পরিবারের অন্যান্য সদস্যকেও মোটা টাকার উপহার দিয়েছিলেন। সেই সব উপহারের মধ্যে রয়েছে বহু মূল্যবান গাড়ি।
প্রসঙ্গত, সুরেশ চন্দ্রশেখর বেঙ্গালুরুর বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। সেখান থেকে সে চেন্নাই পালায়। শুরু করে লোক ঠকানোর ব্যবসা। এরপরেই ইডির জালে ধরা পড়ে চন্দ্রশেখর। বর্তমানে তাঁর ঠিকানা দিল্লির বিখ্যাত তিহার জেল। সুরেশ চন্দ্রশেখরের গ্রেফতারির পর ইডি তাঁকে জেরা করে। তাতেই উঠে আসে জ্যাকলিনের সঙ্গে তার ‘ব্যক্তিগত’ সম্পর্কের কথা।

Releated Posts

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top