News Flash

  • Home
  • বিদেশ
  • Covid Infection: সংক্ৰমণ ও মৃত্যু ফের ঊর্ধ্বমুখী, করোনার প্রকোপে জর্জরিত দক্ষিণ কোরিয়া
Image

Covid Infection: সংক্ৰমণ ও মৃত্যু ফের ঊর্ধ্বমুখী, করোনার প্রকোপে জর্জরিত দক্ষিণ কোরিয়া

সিওল, ২৯ এপ্রিল (হি.স.): কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু ফের ঊর্ধ্বমুখী দক্ষিণ কোরিয়ায়। করোনার প্রকোপ কমছেই না, দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, ৫০ হাজারের ঊর্ধ্বেই রয়েছে। আগের দিনই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৭-হাজারের বেশি। মৃত্যুর সংখ্যাই এখন চিন্তা বাড়াচ্ছে। রোজই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৫৬৮ জন। বৃহস্পতিবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ১৩৬ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৫০ হাজার ৫৬৮ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,১৯৪,৬১৬ জন এবং মৃত্যু হয়েছে ২২,৭২৪ জনের। নতুন করে আক্রান্তদের মধ্যে ৫২৬ জনের অবস্থা গুরুতর।

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top