News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫০০ টনের লোহার সেতু লোপাট বিহারে! চোরের দৌরাত্ম্যে হতবাক রোহতাস
Image

৫০০ টনের লোহার সেতু লোপাট বিহারে! চোরের দৌরাত্ম্যে হতবাক রোহতাস

পাটনা, ৯ এপ্রিল (হি.স.) : বিহারে আস্ত ব্রিজ চুরি করে নিয়ে গেল চোরেরা, তাও আবার ৫০০ টনের ৬০ ফুট ব্রিজ! অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলায়। গ্রামবাসীরা জানিয়েছেন, নিজেদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের অফিসার পরিচয় দিয়ে আস্ত ব্রিজটি খুলে নিয়ে চলে যায় চোরেরা। চুরি করতে তারা জেসিবি, গ্যাস কাটারের মত যন্ত্রপাতিও এনেছিল বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের তরফে ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

প্রথমে গ্যাস কাটার দিয়ে সেতুর কাঠামোয় লাগানো লোহার প্লেট, আংটা, ঢাকনা কেটে লোপাট করে দেয় চোরের দল। এর পর কাটা হয় মূল কাঠামোটি। সেচ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার আরশাদ কমল শামসি জানিয়েছেন, গ্রামবাসীরা আমাদের জানিয়েছেন কিছু মানুষ নিজেদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের আধিকারিক পরিচয় দিয়ে জেসিবি এবং গ্যাস-কাটারের মতো মেশিন ব্যবহার করে সেতুটি খুলে নিয়েছে। আমরা এফআইআর দায়ের করেছি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top