News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI: জেলেই থাকতে হচ্ছে কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিকাশ মিশ্রকে, নির্দেশ সিবিআই আদালতের
Image

CBI: জেলেই থাকতে হচ্ছে কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিকাশ মিশ্রকে, নির্দেশ সিবিআই আদালতের

কলকাতা, ৮ এপ্রিল (হি.স.) : কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রের ফের জেল হেফাজত। শুক্রবার বিকাশ মিশ্রকে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে তোলা হলে তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এর আগে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে ইডি গ্রেফতার করে। জেলা হেফাজত হয় তাঁর। পরে তিহার জেল থেকে নিজেদের হেফজতে নেয় সিবিআই। কিন্তু, অসুস্থতার কারণে বিকাশ অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন। নিয়ম অনুযায়ী হাজিরা ও তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁকে জামিন দেয় আদালত। কিন্তু, তদন্তে সহযোগিতা তো দূর, অসুস্থতার কারণে বিকাশ হাজিরা দিতে পারছিলেন না। আর সেই কারণেই গত ৯ ডিসেম্বর ২০২১ কয়লা কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে আবারও গ্রেফতার করে সিবিআই ৷ বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
এরপর বিকাশ মিশ্রের ৯১ দিনের জেল হেফাজতের মেয়াদ পূর্ণ হলে ৮ মার্চ তাঁর জামিনের আবেদন করা হয়। সেই জামিনের আবেদনও খারিজ করে দেয় আদালত। তারপর জেল হেফাজতেই ছিলেন তিনি। শুক্রবার আরও একবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। এদিন আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top