News Flash

  • Home
  • দিনের খবর
  • Bangladesh : পাকিস্তানের চেয়েও বিদঘুটে আর ভয়ংকর বাংলাদেশ, প্রকাশ্যেই দাবি তসলিমার
Image

Bangladesh : পাকিস্তানের চেয়েও বিদঘুটে আর ভয়ংকর বাংলাদেশ, প্রকাশ্যেই দাবি তসলিমার

কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : “পাকিস্তানপ্রেমী আতঙ্কবাদীরা বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় দেশকে আজ ৪৪ বছরে পাকিস্তানের চেয়েও বিদঘুটে আর ভয়ংকর দেশ বানিয়েছে।“ শুক্রবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করে তসলিমা নাসরিন লিখেছেন, “দেশ ভরে ফেলেছে হায়েনায়, হিংসুকে, খুনীতে। খুনীদের বিলুপ্ত করে দেশকে সভ্য করতে আমাদের আরও কতগুলো ৪৪ বছর লাগবে কে জানে।“

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “আমি চিরকালই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। শাহবাগ আন্দোলনেও যখন যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়া হচ্ছিল, আমি ফাঁসির বিরুদ্ধে ছিলাম। চোখের বদলে চোখে, দাঁতের বদলে দাঁতে, জানের বদলে জানে বিশ্বাসী নই। ওরাই তো আমার সবচেয়ে বড় শত্রু, আমার সম্ভাব্য আততায়ী, তারপরও ওদের ফাঁসি চাইনি আমি। রাজিব হায়দারকে খুন করার পরও আমি সংশোধানাগারের কথা বলেছি। অপরাধীদের সংশোধানাগারে ঢোকাও, মনোবিজ্ঞানীরা জানুক কেন অপরাধ করেছে, শিক্ষিত করুক ওদের, যেন অপরাধ আর না করে, যেন ভালোমানুষ হয়ে ওঠে। ফ্রিথট ব্লগস-এ অনেকগুলো ব্লগ লিখেছিলাম মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। ফাঁসি টাসির চিন্তা বাদ দিয়ে জামাতে ইসলামী যেহেতু একটি সন্ত্রাসী দল, বরং একে নিষিদ্ধ করার জন্য আন্দোলন চলুক চেয়েছিলাম।

কিন্তু বোকো হারাম, আইসিস, আল শাবাবের নৃশংস হত্যাযজ্ঞ দেখে, শত শত নিরপরাধ মানুষকে ওরা কীভাবে হাসতে হাসতে জবাই করছে, দেখে, আমার মনে হয়েছে, ওই বর্বর খুনীগুলোকে মেরে ফেলা হলে আমি অখুশী হবো না। অভিজিৎ রায় আর ওয়াশিকুর বাবুকে যেভাবে কুপিয়ে মেরেছে খুনীরা, তা দেখার পর ওই ঘৃণ্য খুনীদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনও শাস্তির কথা আপাতত আমি ভাবতে পারছি না।

আমি মনে করি না সন্ত্রাসীদের ফাঁসি হলে সমাজে সন্ত্রাস সম্পূর্ণ বন্ধ হবে। আমি এখনও মনে করি, ধর্ম, মৌলবাদ, সন্ত্রাস ইত্যাদি দিয়ে অল্প বয়সীদের মগজধোলাই না করলে, ওদের সুস্থ, সুন্দর মুক্তচিন্তার পরিবেশ দিলে, ওরা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। রক্তের বদলে রক্ত – কখনও ভালো কোনও সমাধান নয়। কিন্তু রক্তের বদলে আজ রক্ত চাইছি বলে এই নয় যে মানুষকে সত্যিকারের শিক্ষিত করার বিষয়টিকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আর মনে করছি না। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের পক্ষে এই প্রথম আমি দাঁড়ালাম।“

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top