News Flash

  • Home
  • দিনের খবর
  • Anil Deshmukh: সিবিআইয়ের বিশেষ আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ-র
Image

Anil Deshmukh: সিবিআইয়ের বিশেষ আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ-র

মুম্বই, ৬ এপ্রিল (হি.স.) : সিবিআইয়ের বিশেষ আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাকে হেফাজতে নেওয়ার বিশেষ সিবিআই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনের শুনানি বুধবার হওয়ার সম্ভবনা রয়েছে।

সিবিআই এর আগে অনিল দেশমুখের বিরুদ্ধে আর্থিক তোলাবাজির বিরুদ্ধে নথিভুক্ত করেছিল এবং তাকে হেফাজতে নিতে সোমবার আর্থার রোড জেলে পৌঁছেছিল। তারা জানিয়েছিল, কাঁধে আঘাতের কারণে দেশমুখকে জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআই হেফাজতের বিরোধিতা করে বোম্বে হাইকোর্টে একটি আবেদন করেন। বিচারপতি রেবতী মাহিতি দেরের বেঞ্চ তা প্রত্যাখ্যান করেছে। তিনি আরও নির্দেশ দিয়েছেন, আবেদনটি অন্য বেঞ্চে শুনানির জন্য নেওয়ার জন্য।

দেশমুখের আইনজীবী বুধবার বিকেলে শুনানির জন্য বিচারপতি প্রকাশ নায়েকের বেঞ্চে একটি পিটিশন দাখিল করেন। বরখাস্ত হওয়া পুলিশ আধিকারিক শচীন ওয়াজে, সঞ্জীব পালান্দে এবং কুন্দন শিন্ডেকে ১১ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে রাখা হয়েছে। অনিল দেশমুখ, শচীন ভাজে, সঞ্জীব পালান্দে এবং কুন্দন শিন্ডের বিরুদ্ধে তোলাবাজির বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top