News Flash

  • Home
  • দিনের খবর
  • J P Nadda: পরিবারতান্ত্রিক দল গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক : জে পি নাড্ডা
Image

J P Nadda: পরিবারতান্ত্রিক দল গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): পরিবারতান্ত্রিক দল গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, সেই সমস্ত দলকে শুধুমাত্র বিজেপিই উচিত জবাব দিতে পারবে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার দিল্লির কারোল বাগে শোভাযাত্রায় অংশ নেন নাড্ডা। সেখানে তিনি বলেছেন, “অনেক রাজ্যেই আমরা বিরোধী, সেখানে পরিবারতান্ত্রিক দলের সঙ্গে আমাদের লড়াই। এই সমস্ত পরিবারতান্ত্রিক দল গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, সেই সমস্ত দলকে শুধুমাত্র বিজেপিই উচিত জবাব দিতে পারবে।”

জে পি নাড্ডা বলেছেন, “মোদীজির নেতৃত্বে আমাদের দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে দু’বার সরকার গঠন করেছে। বিজেপিই একমাত্র দল যে দল ১৯৮৮ সালের পর রাজ্যসভায় ১০০ সংখ্যা অতিক্রম করেছে। বর্তমানে ১২টি রাজ্যে সম্পূর্ণরূপে বিজেপি সরকার এবং ১৮টি রাজ্যে আমাদের জোট সরকার রয়েছে।” নাড্ডা আরও বলেছেন, “একটা সময় ছিল যখন সংসদে আমাদের মাত্র দু’জন সদস্য ছিলেন, মানুষ আমাদের নিয়ে মজা করত। বর্তমানে মোদীজির নেতৃত্বে এই গৌরব অর্জন করেছে বিজেপি, বর্তমানে আমাদের দলই বিশ্বের বৃহত্তম।”

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top