News Flash

  • Home
  • দিনের খবর
  • Jammu & Kashmir: জম্মু-কাশ্মীরে শান্তি নিশ্চিত করার জন্য নিরন্তর কাজ করে যাবে পুলিশ : ডিজিপি
Image

Jammu & Kashmir: জম্মু-কাশ্মীরে শান্তি নিশ্চিত করার জন্য নিরন্তর কাজ করে যাবে পুলিশ : ডিজিপি

শ্রীনগর, ৫ এপ্রিল (হি.স.): জম্মু-কাশ্মীরে শান্তি নিশ্চিত করার জন্য নিরন্তর কাজ করে যাবে পুলিশ। কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণকে আশ্বস্ত করে জানালেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। একইসঙ্গে ডিজিপি জানিয়েছেন, বিগত ৩ মাসে জম্মু-কাশ্মীরে নিকেশ হয়েছে ৪২ জন সন্ত্রাসবাদী। সোমবারই শ্রীনগরের লালচকের মাইসুমা এলাকায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারান সিআরপিএফ-এর একজন জওয়ান। মঙ্গলবার সকালে বদগাম জেলায় শহিদ সিআরপিএফ হেড কনস্টেবল বিশাল কুমারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংও।

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিগত ৩ মাসে জম্মু-কাশ্মীরে নিকেশ হয়েছে ৪২ জন সন্ত্রাসবাদী। তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরে শান্তি নিশ্চিত করার জন্য নিরন্তর কাজ করে যাবে পুলিশ। পাশাপাশি ভিন রাজ্যের নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ডিজিপি বলেছেন, “এই ধরনের হামলা আসলে বর্বরতা। সুশীল সমাজ-সহ সবাই এই ধরনের হামলার নিন্দা করেছে। আমরাও এই ধরনের হামলার নিন্দা জানাই।”

Releated Posts

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে…

ByByNews Desk Jul 6, 2026

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top