News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়সেলমের-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩, অসুস্থ আরও ৫ জন
Image

জয়সেলমের-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩, অসুস্থ আরও ৫ জন

জয়সেলমের, ৫ এপ্রিল (হি.স.): রাজস্থানের জয়সেলমের জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারলেন ৩ জন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ৫ জন। তাঁদের মধ্যে একজনকে সঙ্কটজনক অবস্থায় যোধপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সকলেই বাসের ওপরে বসে গন্তব্যে যাচ্ছিলেন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জয়সেলমের জেলার পোলজি ডেয়ারির কাছে।

পুলিশ জানিয়েছে, মেলায় যাচ্ছিল একটি বাস। বাসের ছাদে বসেছিলেন কয়েকজন। পোলজি ডেয়ারির কাছে বিদ্যুৎস্পৃষ্ট হন ৮ জন। তাঁদের মধ্যে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ডাঃ ভি কে বর্মা জানিয়েছেন, একজনকে সঙ্কটজনক অবস্থায় যোধপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026

সাহারানপুর থেকে ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা যোগীর, স্কুলছুটের হার কমার দাবি

লখনউ, ১ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সাহারানপুর থেকে রাজ্যব্যাপী ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা…

ByByNews Desk Jul 1, 2026

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026
Scroll to Top