News Flash

  • Home
  • বিনোদন
  • স্মিথের পদত্যাগ গৃহীত, অ্যাকাডেমির প্রেসিডেন্ট বললেন শাস্তিমূলক ব্যবস্থা জারি থাকবে
Image

স্মিথের পদত্যাগ গৃহীত, অ্যাকাডেমির প্রেসিডেন্ট বললেন শাস্তিমূলক ব্যবস্থা জারি থাকবে

ওয়াশিংটন, ২ এপ্রিল (হি.স.): ক্রিস রককে চড় মারার পরই অস্কারের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল অভিনেতা উইল স্মিথকে। থেকেও গিয়েছিলেন কিছুক্ষণ, অবশেষে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা ব্যক্ত করলেন স্মিথ। এক সপ্তাহের মধ্যেই উইল নিজেই হলিউডের অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করলেন। তাঁর পদত্যাগ গৃহীতও হয়েছে। নিজের আচরণ সম্পর্কে উইল জানিয়েছেন, ‘‘অস্কারের মঞ্চে যা ঘটেছে, তা স্তম্ভিত করার মতো, যন্ত্রণাদায়ক এবং ক্ষমার অযোগ্য।’’স্মিথ একটি বিবৃতি জারি করে লিখেছেন, ‘‘অ্যাকাডেমির বিশ্বাস ভেঙেছি আমি। বাকি যাঁরা পুরস্কার পেয়েছেন বা যাঁরা মনোনীত হয়েছেন সে দিন, তাঁদের আনন্দ উদ্‌যাপনে বাধা দিয়েছি আমি। খুবই যন্ত্রণায় রয়েছি। তাই অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সদস্যপদ ছেড়ে দিচ্ছি। অ্যাকাডেমি এর পরে যা সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে নেব।’

স্মিথের পদত্যাগ গ্রহণ করেছে হলিউডের অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। অ্যাকাডেমির প্রেসিডেন্ট জানিয়েছেন, স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা জারি থাকবে। প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানিয়েছেন, অ্যাকাডেমি থেকে স্মিথের পদত্যাগ পত্র পেয়েছি আমরা এবং তা গৃহীত হয়েছে। আগামী ১৮ এপ্রিল বোর্ডের বৈঠক বসবে। সেখানে স্মিথের আচরণ নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত, নিজের স্ত্রীর সম্পর্কে মস্করা শুনে মাথা ঠিক রাখতে পারেননি স্মিথ। মেজাজ হারিয়ে ক্রিসের উপরে চড়াও হন স্মিথ। মঞ্চে উঠে চড় কষান ক্রিসকে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top