News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ জঙ্গি, লুকিয়ে থাকতে পারে এক সন্ত্রাসী
Image

Encounter: শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ জঙ্গি, লুকিয়ে থাকতে পারে এক সন্ত্রাসী

শ্রীনগর, ১ এপ্রিল (হি.স.): দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। শোপিয়ান জেলার তুর্কওয়াঙ্গাম এলাকার ঘটনা। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া অভিযান এখনও জারি রয়েছে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে বিশেষ সূত্রে খবর পাওয়ার পরই বৃহস্পতিবার গভীর রাতে তুর্কওয়াঙ্গাম এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী।

সারারাত চলতে থাকে অভিযান, এরপর শুক্রবার ভোরে কাশ্মীর পুলিশ জানিয়েছে, শোপিয়ান এনকাউন্টারে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। এখনও অভিযান জারি রয়েছে, সম্ভবত একজন সন্ত্রাসী ওই এলাকায় লুকিয়ে রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top