News Flash

  • Home
  • দিনের খবর
  • Mayawati: জ্বালানি তেলের দাম কমাতে পদক্ষেপ নিন, কেন্দ্রের কাছে আর্জি মায়াবতীর
Image

Mayawati: জ্বালানি তেলের দাম কমাতে পদক্ষেপ নিন, কেন্দ্রের কাছে আর্জি মায়াবতীর

লখনউ, ৩১ মার্চ (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। বৃহস্পতিবার একটি টুইট বার্তায় মায়াবতী অনুরোধ জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমাতে পদক্ষেপ নিন। তাঁর মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দরিদ্র এবং মধ্যবিত্তদের সরাসরি প্রভাবিত করছে।

বিগত ১০ দিনে দেশে ৯ বার মহার্ঘ্য হয়েছে দুই জ্বালানি তেল। পেট্রোল ও ডিজেলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার গোটা দেশে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। এবার জ্বালানি তেলের দাম কমানোর জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানালেন মায়াবতী। টুইট করে মায়াবতী লিখেছেন, “সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে দরিদ্র ও মধ্যবিত্তদের ওপর। জ্বালানির দাম কমাতে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top