News Flash

  • Home
  • বিদেশ
  • Prime Minister : রবিবার পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হবে, জাতির উদ্দেশে ভাষণ শুরু ইমরানের
Image

Prime Minister : রবিবার পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হবে, জাতির উদ্দেশে ভাষণ শুরু ইমরানের

ইসলামাবাদ, ৩১ মার্চ (হি.স.) : রবিবারই ঠিক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য। তার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে কিছুতেই ইস্তফা দেবেন না তিনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খান বলেন, রবিবার ভোটাভুটির পর ফলাফল যাই হোক না কেন ময়দান ছেড়ে যাব না। যাঁরা আমার সঙ্গে ক্রিকেট খেলেছেন তাঁরা আমায় চেনে৷ আমি শেষ পর্যন্ত লড়াই করি। রবিবারই বোঝা যাবে পাকিস্তানের সার্বভৌমত্বের পক্ষে কারা, আর কারা গোলামির পক্ষে।দেশ তাঁকে ক্ষমা করবে না। ওই দিনই গদ্দারদের সবাই চিনে যাবে।’


পাকিস্তানের বিদেশনীতি হবে পাকিস্তানের মানুষের ভালোর জন্য। কোনও শক্তিশালী দেশের কাছে মাথা নোয়াবে না। প্রধানমন্ত্রী পদে বসার পর স্বাধীন বিদেশনীতি তৈরির উপরে জোর দিতে চেয়েছিলেন ইমরান খান। সেটা করতে গিয়ে এখন ভারী মূল্য চোকাতে হচ্ছে তাঁকে।বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জোর গলায় বলেন, আমি কোনও দেশের বিরোধিতা করতে চাই না। পাকিস্তানের স্বাধীন বিদেশনীতি হোক। কারণ, স্বাধীন দেশের চিহ্ন হল আত্মসম্মান। পাকিস্তান আমার থেকে পাঁচ বছরের বড়। দেশ স্বাধীন হওয়ার পর জন্মেছি৷ স্বাধীন পাকিস্তানের প্রথম প্রজন্ম থেকে উঠে এসেছি। আমার লক্ষ্যই হল ন্যায় বিচার, মানবতা এবং আত্মসম্মান।

Releated Posts

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top