News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Trinamool-BJP : ত্রিপুরায় ধাক্কা খেল তৃণমূল, পুর পরিষদের একমাত্র সদস্য যোগ দিলেন বিজেপিতে
Image

Trinamool-BJP : ত্রিপুরায় ধাক্কা খেল তৃণমূল, পুর পরিষদের একমাত্র সদস্য যোগ দিলেন বিজেপিতে

আগরতলা, ৩১ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। আমবাসা পুর পরিষদের একমাত্র তৃণমূল সদস্য আজ বিজেপি-তে যোগ দিয়েছেন। বিজেপি-তে যোগ দিয়েই তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাত করেছেন। সাথে ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরায় সরকার পরিবর্তনের স্বপ্ন নিয়ে পুর পরিষদ নির্বাচনে একটি মাত্র আসনে জয়ী হয়েছিল তৃণমূল। আজ সেই আসনটিও হাতছাড়া হয়ে গেছে।

ত্রিপুরায় পুর নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল শিবিরে হতাশা দেখা দিয়েছে। দলের স্থানীয় নেতৃত্বগণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করতে পারছিলেন না। তাছাড়া, পুর নির্বাচনের পর থেকে ত্রিপুরায় তৃণমূলের বিশেষ কর্মসূচী দেখা যাচ্ছিল না। পশ্চিমবঙ্গের সমস্ত নেতৃবৃন্দ নিজেদের রাজ্য সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্প কিছুটা হলেও চূর্ণ করেছে। স্বাভাবিকভাবেই, ত্রিপুরায় তৃণমূলিরা রাজনৈতিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন। ধারনা করা হচ্ছে, সেই হতাশা থেকেই আমবাসা পুর পরিষদের তৃনমূলের একমাত্র সদস্য সুমন পাল বিজেপি-তে যোগ দিয়েছেন।

এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন এক টুইট বার্তায় লেখেন, আমবাসা পুর পরিষদের তৃণমূলের একমাত্র সদস্য সুমন পাল আজ বিজেপিতে যোগ দিয়েছেন। ত্রিপুরা সরকার বিকাশমুখী নীতির কারণে তৃণমূলস্তরে বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হয়ে তিনি বিজেপিতে সামিল হয়েছেন, লেখেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top