News Flash

  • Home
  • দিনের খবর
  • এপ্রিলেই গুজরাট, হিমাচল বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবে আপ
Image

এপ্রিলেই গুজরাট, হিমাচল বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবে আপ

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে গুজরাট এবং হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবে আম আদমি পার্টি (আপ) ।

আপ সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রী তথা দলের সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আগামী ২ এপ্রিল আহমেদাবাদে একটি রোড শো করবেন। কেজরিওয়াল পরদিন ৩ এপ্রিল গুজরাট শাখার দলীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া কেজরিওয়াল এবং মান ৬ এপ্রিল হিমাচল প্রদেশের মান্ডিতে তিরঙ্গা যাত্রা করবেন।
প্রসঙ্গত, গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে।

Releated Posts

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top