News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack : দেনাপাওনা নিয়ে বিবাদের জেরে যুবককে মারধর
Image

Attack : দেনাপাওনা নিয়ে বিবাদের জেরে যুবককে মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় এক যুবককে রাস্তায় বেধড়ক মারধর করে গুরুতর জখম করেছে এক যুবক৷

ঘটনাটি ঘটেছে খোয়াই থানা এলাকার পূর্ব সোনাতলা গ্রামে৷ আহত যুবকের নাম দীপক সূত্রধর৷ আক্রমণকারী যুবকের নাম সুজিত বিশ্বাস৷ খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপক সূত্রধর জানায় সুজিত বিশ্বাস নামে ওই যুবক তার কাছে ১৩০ টাকা পাওনা ছিল৷ পাওনা টাকার জন্য গতকাল রাতে তাকে রাস্তায় আটক করে বেধড়ক মারধর করে৷ তাতে সে গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনাস্থল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় মানুষজন খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ মাত্র ১৩০টাকার জন্য যুবককে আটক করে এভাবে বেধড়ক মারধর করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে স্থানীয় সূত্রের খবর৷ অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এলাকাবাসীর তরফ থেকেও দাবি জানানো হয়েছে৷

Releated Posts

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top