News Flash

  • Home
  • বিনোদন
  • Will Smith: ঝাঁ চকচকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হল অস্কার প্রদান, সেরা অভিনেতা স্মিথ
Image

Will Smith: ঝাঁ চকচকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হল অস্কার প্রদান, সেরা অভিনেতা স্মিথ

লস অ্যাঞ্জেলেস, ২৮ মার্চ (হি.স.) : দীর্ঘ করোনা কাল কাটিয়ে ঝাঁ চকচকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হল এই বছরের অ্যাকাডেমি পুরস্কার প্রদান। এবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সেরিমনি ৷ করোনার জন্য আগের বছর জৌলুসহীন ভাবে অস্কার অনুষ্ঠিত হলেও এই বছর রঙিন ভাবেই জমে উঠল অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ। সারা বিশ্বের সেরা চলচ্চিত্র প্রতিভাদের ফের একবার সম্মানিত করল এই মঞ্চ ৷ যদিও মনোনয়ন পেলেও বাঙালী পরিচালক সুস্মিত ঘোষ এবং রিণ্টু থমাসের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ এবার অস্কার ছিনিয়ে নিতে পারেনি ৷ বরং লড়াই জিতে নিতে নিল মার্কিন পরিচালক আহমির থমসনের তথ্যচিত্র ‘সামার ইন সোল’ ৷ আর ৫৩ বছর বয়সে সকলের মুখে হাসি ফুটিয়ে সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতে নিলেন উইল স্মিথ ৷ কিং রিচার্ড ছবিতে তাঁর অভিনয়ের জন্য সেরার মুকুট মাথায় পড়লেন তিনি ৷ সেরা ছবির পুরস্কার জিতল ‘কোডা’ ৷

পুরস্কার বিজয়ীদের তালিকা :

সেরা ছবি : কোডা (পরিচালক: সিয়ান হেডর)সেরা বিদেশি ছবি : ড্রাইভ মাই কার (জাপান, পরিচালক: রিউসুকে হামাগুচি)

সেরা অভিনেতা : উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা সহ-অভিনেতা : ট্রয় কোটসুর (কোডা)

সেরা অভিনেত্রী : জেসিকা চেস্টিন (দ্য আই অফ টেমি ফে)
সেরা সহ-অভিনেত্রী : আরিনা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক: জেনে ক্যাম্পপিয়ন (দ্য পাওয়ার অফ ডগ)
এছাড়া রীতিমত নজর কেড়েছে ‘ডুন’ ছবিটিও ৷ অরিজিনাল স্কোর, ভিজ্যুয়াল এফেক্ট, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইজন, শব্দগ্রহণ এবং সম্পদনা মিলিয়ে মোট সাতটি বিভাগে অস্কার জিতে নিয়েছে এই ছবি ৷ অস্কার পুরস্কার বিজয়ীর তালিকায় এবার নাম উঠেছে পাকিস্তানেরও ৷ ‘দ্য লং গুডবাই’ নামক শর্ট ফিল্মের জন্য জীবনের প্রথম অস্কার জিতে নিয়েছেন অভিনেতা রিজ আহমেদ ৷ একই সঙ্গে অস্কার মঞ্চে এদিন বিশেষ সম্মান জানানো হয়েছে ফোর্ড কপোলোর ছবি ‘গড ফাদার’-কেও ৷ এবছরই পঞ্চাশ বছর পূরণ করল এই ছবি ৷

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top