News Flash

  • Home
  • দিনের খবর
  • সুপ্রিম কোর্ট : আইপিএস সহ বিভিন্ন পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্নদের বসার সুযোগ দিল সুপ্রিম কোর্ট
Image

সুপ্রিম কোর্ট : আইপিএস সহ বিভিন্ন পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্নদের বসার সুযোগ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীরা আইপিএস-সহ ইউপিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার শীর্ষ আদালত এ ব্যাপারে একটি অন্তর্বর্তী আদেশ জারি করল। শীর্ষ আদালতের বিচারপতি এ এম খানউইলকর এবং অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ একটি স্বেচ্ছাসেবী সংস্থার করা রিট আবেদনের ভিত্তিতে ওই অন্তর্বর্তী আদেশ দিয়েছে।


আবেদনকারী ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর দ্য রাইটস অফ দ্য ডিসএবেলড ওইসব চাকরি থেকে বিশেষ চাহিদাসম্পন্নদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি ছিল, আইপিএস আরপিএফের মতো বিভিন্ন পদে চাকরির ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্নদেরও সুযোগ দিতে হবে। একইভাবে দিল্লি, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের পুলিস সার্ভিসের ক্ষেত্রেও তাদের চাকরিতে বসার সুযোগ দিতে হবে।এর আগে ওই বেঞ্চ এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের সহায়তা চেয়েছিল। বেণুগোপাল ওই আবেদনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামা জমা দিতে চান। সলিসিটর জেনারেল তুষার মেহতা হলফনামা জমা দেওয়ার জন্য দু সপ্তাহ সময় চেয়েছিলেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top