News Flash

  • Home
  • দিনের খবর
  • Chief Minister Bhagwant Singh Mann : পঞ্জাবে বিধায়ক পেনশনে কোপ নতুন মুখ্যমন্ত্রীর, সাশ্রয় হবে ৮০ কোটি
Image

Chief Minister Bhagwant Singh Mann : পঞ্জাবে বিধায়ক পেনশনে কোপ নতুন মুখ্যমন্ত্রীর, সাশ্রয় হবে ৮০ কোটি

চণ্ডীগড়, ২৫ মার্চ (হি.স.) : পঞ্জাবে বিধায়কদের পেনশনে কোপ দিতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। রাজ্যবাসীর উদ্দেশে আড়াই মিনিটের ভিডিও বার্তায় নতুন মুখ্যমন্ত্রী বলেন, যে পথে তিনি এগোচ্ছেন তাতে শুধু এই খাতেই পাঁচ বছরে ৮০ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। ওই টাকা সামাজিক কল্যাণ প্রকল্পে ব্যয় করা হবে।


নতুন মুখ্যমন্ত্রীকে অবশ্য এই ব্যাপারে দিশা দিয়েছেন এক প্রবীণ প্রাক্তনী। পঞ্জাবের চারবারের মুখ্যমন্ত্রী অকালি দলের প্রবীণ নেতা প্রকাশ সিং বাদল দিন কয়েক আগে রাজ্য সরকারকে চিঠি লিখে জানিয়ে দেন, প্রাক্তন বিধায়ক, মন্ত্রী হিসাবে তিনি কোনও পেনশন চান না।মান জানান, পঞ্জাবে প্রাক্তন বিধায়কেরা প্রতিটি টার্মের জন্য পৃথক পেনশন পান। এখন একটি টার্মের জন্য বিধায়ক পেনশন ৮০ হাজার টাকা। কেউ পাঁচবার বিধায়ক হয়ে থাকলে তিনি মাসে চার লাখ টাকা পেনশন পান। বস্তুত অনেক প্রাক্তন বিধায়ক প্রতি মাসে এর থেকে বেশি অর্থ পেনশন বাবদ পান। তাঁদের কেউ আবার প্রাক্তন সাংসদ হিসাবেও পৃথক পেনশন পেয়ে থাকেন।


মান ভিডিও বার্তায় বলেন, প্রচারে যে নেতারা জনসেবার কথা বলেছেন, তারাই মাস শেষে সরকারের কাছ থেকে মোটা টাকা পেনশন পান। তিনি তাই ওয়ান এমএলএ ওয়ান পেনশন ব্যবস্থা চালু করতে চান। অর্থাৎ একজন যতবারই বিধায়ক হোন না কেন, পেনশন পাবেন একটি টার্মের জন্যই।পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর দাবি, নতুন নিয়ম চালু হলে পাঁচ বছরে ৮০ কোটি টাকা শুধু বিধায়ক পেনশন থেকেই বাঁচবে। এখন কোনও কোনও বিধায়ক মাসে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশন পান।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top