News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : চন্দ্রপুর আইএসবিটি-তে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তেজনা
Image

Attack : চন্দ্রপুর আইএসবিটি-তে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তেজনা

আগরতলা, ২৩ মার্চ : বুধবার দুপুর নাগাদ রাজধানীর চন্দ্রপুর আইএসবিটি-তে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে আইএসবিটি এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে চন্দ্রপুর আইএসবিটিতে বিবেকানন্দ বিচার মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদক তপন দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর সুমন মজুমদার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভা শেষ করে নেতৃবৃন্দ চলে যাওয়ার পরপরই শ্রমিকনেতা হারাধন দেবনাথ এর নেতৃত্বে ৭০/৮০ জন শ্রমিক অপর শ্রমিক নেতা আব্দুল হকের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে দৈহিক ভাবে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।

 এব্যাপারে আক্রান্ত শ্রমিক নেতা আব্দুল হক পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ গ্রহণ করলেও এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কেন এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। বিবেকানন্দ বিচার মঞ্চের সভা শেষে এ ধরনের হামলার ঘটনার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। শাসক দলের শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার ঘটনা সংঘটিত করাকে কেন্দ্র করে মোটর স্ট্যান্ড এলাকায় অন্যান্য মোটর শ্রমিক ও যাত্রী সাধারণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top