News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Assembly Law : ত্রিপুরায় অপ্রয়োজনীয় ২২৭টি আইন বাতিল, বিধানসভায় বিল পাশ
Image

Assembly Law : ত্রিপুরায় অপ্রয়োজনীয় ২২৭টি আইন বাতিল, বিধানসভায় বিল পাশ

আগরতলা, ২৩ মার্চ (হি. স.) : অপ্রয়োজনীয় ২২৭টি আইন বাতিল হল ত্রিপুরায়। এ-সংক্রান্ত বিল আজ ত্রিপুরা বিধানসভায় পাশ হয়েছে।

এবিষয়ে আইন মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে গত ৪৯ বছরের অধিক সময়ে প্রচুর আইন প্রনয়ন হয়েছে।

যার অধিকাংশের এখন কোন কার্যকারীতা নেই। অবশ্য, এমনটা শুধু ত্রিপুরায় নয়, সারা দেশে বিভিন্ন রাজ্যে একই হল পরিলক্ষিত হয়েছে। তিনি বলেন, জাতীয় আইন কমিশন উপলব্ধি করেছে, অপ্রয়োজনীয় আইন বাতিল করা দরকার। তাই, রাজ্যগুলিকে সুপারিশ করেছে প্রয়োজন নেই এমন আইন বাতিল করা হোক। সে মোতাবেক ত্রিপুরায় ওই সুপারিশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। বিভিন্ন দফতর থেকে আইন বাতিলের অনুমোদন নেওয়া হয়েছিল। তারপরই, ২২৭টি অপ্রয়োজনীয় আইন বাতিলে কমিটির সুপারিশে এবং মন্ত্রিসভার অনুমোদনে আইন দফতর এসংক্রান্ত বিল এনেছে।

তিনি জানান, দ্য ত্রিপুরা রিপিলিং এন্ড সেভিং বিল ২০২২-র মাধ্যমে ২২৭টি অপ্রয়োজনীয় আইন বাতিল করা হয়েছে। আজ বিধানসভায় সর্বসম্মতিক্রমে ওই বিল পাশ হয়েছে।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top