News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ খাড়গে, বললেন দরিদ্রদের লুটছে কেন্দ্রীয় সরকার
Image

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ খাড়গে, বললেন দরিদ্রদের লুটছে কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): জ্বালানি তেলের দাম বাড়তেই ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ক্ষুব্ধ প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বললেন, দরিদ্রদের লুট করছে সরকার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া-ইউক্রেন সংঘাতের যে কথা বলা হচ্ছে তা মানতেও তিনি নারাজ। আবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “আমরা বলেছিলাম বিধানসভা নির্বাচনের পর জ্বালানির দাম অত্যধিক বৃদ্ধি পাবে, আমরা সঠিক প্রমাণিত হয়েছি।”

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “জ্বালানির দাম বাড়িয়ে মোদী সরকার দরিদ্রদের লুট করে ১০,০০০ কোটি টাকা উপার্জন করছে। অনেকে বলছেন ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে দাম বাড়ছে, কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রক অনুযায়ী, আমরা রাশিয়া থেকে ১ শতাংশও অপরিশোধিত তেল ক্রয় করিনি।” অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “আমরা বলেছিলাম বিধানসভা নির্বাচনের পর জ্বালানির দাম অত্যধিক বৃদ্ধি পাবে, আমরা সঠিক প্রমাণিত হয়েছি। সাধারণ মানুষের প্রতি এই অবিচারের বিরুদ্ধে আমরা লোকসভার ভিতরে ও বাইরে রুখে দাঁড়াব।”

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top