News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: দীর্ঘকাল ধরে দেশবাসীকে সুরক্ষার অনুভূতি প্রদানের কাজ করেছে সিআরপিএফ : অমিত শাহ
Image

Amit Shah: দীর্ঘকাল ধরে দেশবাসীকে সুরক্ষার অনুভূতি প্রদানের কাজ করেছে সিআরপিএফ : অমিত শাহ

জম্মু, ১৯ মার্চ (হি.স.): দীর্ঘকাল ধরে ভারতীয় জনগণকে সুরক্ষা ও নিরাপত্তার অনুভূতি প্রদানের কাজ করেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কঠিন পরিস্থিতিতেও দেশবাসীকে স্বস্তির দীর্ঘশ্বাস প্রদান করেছেন সিআরপিএফ জওয়ানরা। শনিবার সিআরপিএফ-এর ৮৩ তম স্থাপনা দিবসে সিআরপিএফ জওয়ানদের ভূয়সী প্রশংসা করে একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন জম্মুতে আয়োজিত হয় সিআরপিএফ-এর ৮৩ তম স্থাপনা দিবসের অনুষ্ঠান। কুচকাওয়াজে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিআরপিএফ-এর অফিসার ও জওয়ানদের পদক প্রদান করেন তিনি।

এদিন নিজের ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “নির্বাচন গণতন্ত্রের একটি উৎসব এবং সুষ্ঠু নির্বাচন একটি গণতান্ত্রিক দেশের প্রাণ। যখনই ভারতে লোকসভা অথবা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন সমগ্র দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য সিআরপিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” অমিত শাহ বলেছেন, “দীর্ঘকাল ধরে ভারতীয় জনগণকে সুরক্ষা ও নিরাপত্তার অনুভূতি প্রদানের কাজ করেছে সিআরপিএফ। কঠিন পরিস্থিতিতেও দেশবাসীকে স্বস্তির দীর্ঘশ্বাস প্রদান করেছেন সিআরপিএফ জওয়ানরা।” অমিত শাহ আরও বলেছেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির উন্নতি হয়েছে। আমাদের বাহিনী জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস নিয়ন্ত্রণে বিপুল সাফল্য অর্জন করেছে এটাই সবচেয়ে বড় সাফল্য হল।”

Releated Posts

উত্তর ২৪ পরগনার পুকুর থেকে উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি, তদন্তে পুলিশ

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার হাবরার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার…

ByByNews Desk Jun 15, 2026

‘বন্দে মাতরম্’-এর সুরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল স্লোভাকিয়া

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই সফর উপলক্ষে…

ByByNews Desk Jun 15, 2026

ভারত দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুপ্রস্তুত, তবে আত্মতুষ্টির সুযোগ নেই: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতের অর্থনীতি বর্তমানে সন্তোষজনকভাবে এগোলেও দেশের প্রবৃদ্ধির ধারাকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয় বলে…

ByByNews Desk Jun 15, 2026

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top