News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রমোদের, মোদী জানালেন গোয়ার উন্নয়নে আমরা কাজ করে যাব
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রমোদের, মোদী জানালেন গোয়ার উন্নয়নে আমরা কাজ করে যাব

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): গোয়ার কেয়ারটেকার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে প্রমোদ সাওয়ান্ত ছাড়াও গোয়ার আরও ৩ জন নেতার সঙ্গেও দেখা করেছেন প্রধানমন্ত্রী। এই সাক্ষাৎকারের বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে দু’টি ছবি আপলোড করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গোয়ার উন্নয়নে আমরা কাজ করে যাব।

প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “আমাদের পুনরায় গোয়ার সেবা করার সুযোগ দেওয়ায় রাজ্যের জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে গোয়ার উন্নয়নে আমরা কাজ করে যাব।” প্রমোদ সাওয়ান্ত ছাড়াও এদিন মণিপুরের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গেও দেখা করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির অসাধারণ জয়ের জন্য এন বীরেন সিংকে অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top