News Flash

  • Home
  • প্রধান খবর
  • Budget Session: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা, চলবে ৮ এপ্রিল পর্যন্ত
Image

Budget Session: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা, চলবে ৮ এপ্রিল পর্যন্ত

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): শুরু হয়ে গেল সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের। অধিবেশন চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। এই পর্বে ১৯টি বৈঠক হবে। রাজ্যসভার অধিবেশনের জন্য ১৯ ঘণ্টার অতিরিক্ত সময় পাওয়া যাবে। সোমবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন, প্রতিদিন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ৮টি স্থায়ী কমিটির কাজের বিষয়ে বর্ণনা করবেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নায়ডু। অধিবেশনে দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অ্যামেন্ডমেন্ট বিল, দ্য ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল ২০২২ ও আইডেন্টিফিকেশন অফ প্রিজনার্স বিল ২০২২-এর সঙ্গেই পেশ হতে পারে অর্থ বিল ও দ্য কম্পিটিশন অ্যামেন্ডমেন্ট বিল। উল্লেখ্য, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশনের প্রথম পর্বের সূচনা হয়েছিল গত ৩১ জানুয়ারি । প্রথম পর্ব চলে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০টি বৈঠক হয় প্রথম পর্বে।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top