News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত ও কানাডার মধ্যে মন্ত্রী পর্যায়ের সংলাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর
Image

ভারত ও কানাডার মধ্যে মন্ত্রী পর্যায়ের সংলাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে ভারত ও কানাডার মধ্যে অনুষ্ঠিত হল মন্ত্রী পর্যায়ের সংলাপ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এবং কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মেরি এনজি পৌরহিত্যে দিল্লিতে হয় মন্ত্রী পর্যায়ের এই বৈঠক। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়েও হয়েছে আলোচনা।

মন্ত্রী পর্যায়ের সংলাপের প্রাক্কালে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এদিন টুইট করে জানান, কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মেরি এনজি-কে স্বাগত জানাতে পেরে আনন্দিত। বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ভারত-কানাডা মন্ত্রী পর্যায়ের সংলাপে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার জন্য আমাদের আলোচনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। পরে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয় ভারত ও কানাডার মধ্যে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top