News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পেরোল আপ, পাটিয়ালায় পিছিয়ে ক্যাপ্টেন
Image

পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পেরোল আপ, পাটিয়ালায় পিছিয়ে ক্যাপ্টেন

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা অতিক্রম করল আম আদমি পার্টি। পঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৭১টি আসনে এগিয়ে গিয়েছে কেজরিওয়ালের দল আপ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫৯। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭১টি আসনে এগিয়ে আপ, বিজেপি ৩টি আসনে, কংগ্রেস ১১টি আসনে, শিরোমণি অকালি দল ৮টি আসনে, বহুজন সমাজ পার্টি একটি আসনে ও নির্দল একটি আসনে।

পাটিয়ালা বিধানসভা আসনে পিছিয়ে রয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমৃতসর পূর্ব আসনে পিছিয়ে রয়েছেন নভজ্যোৎ সিং সিধু। ইতিমধ্যেই ১১৭টি বিধানসভা আসনের মধ্যে ৯৫টি আসনের ফল জানা যাচ্ছে।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top