News Flash

Image

Attack : দুষ্কৃতীর হামলায় তছনছ বাড়ি

বিশ্রামগঞ্জ, ৮ ফেব্রুয়ারি : সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জের ননজলা এলাকার মুনাফা বেগমের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং বেশ কিছু গাছ কেটে ধ্বংস করে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিশ্রামগঞ্জ থানা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংবাদ নেই।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে কতিপয় দুষ্কৃতিকারী মুনাফা বেগমের বাড়িতে হামলা চালায়। বাড়ির বাউন্ডারি বেড়া এবং ঘর দরজা ভাঙচুর করে। শুধু তাই নয় পরিবারের লোকজনদের প্রাণে মারার চেষ্টা করে। যদিও তারা কোনক্রমে আত্মরক্ষা করেছেন। দুস্কৃতিকারীরা যাওয়ার সময় বাড়ির চারদিকে প্রচুর পরিমাণ গাছ কেটে ধ্বংস করে দিয়েছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষজন ওই বাড়িতে ছুটে যান। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, গত কয়েকদিন ধরেই কতিপয় দুষ্কৃতিকারী এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত করে চলেছে। পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট এলাকার জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। 

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top