News Flash

  • Home
  • বিদেশ
  • Russia: ফের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, মানব করিডর তৈরি করে দিতেই সিদ্ধান্ত
Image

Russia: ফের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, মানব করিডর তৈরি করে দিতেই সিদ্ধান্ত

কিয়েভ ও মস্কো, ৮ মার্চ (হি.স.): এই নিয়ে চতুর্থবার, ফের যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। মানব করিডর তৈরি করে দিতেই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টা ফের যুদ্ধবিরতি ঘোযণা করেছে রাশিয়া, সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্যই এই সিদ্ধান্ত নিল ক্রেমলিন। রাশিয়ার বিদেশমন্ত্রক সুমি-সহ মোট পাঁচ শহরের ছাত্রদের সুরক্ষিত ভাবে দেশে ফেরানোর সুবিধা করে দিতে রাজি হয়েছে। সুমি ছাড়া কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং চারনিগিভ শহরের পড়ুয়াদেরও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ার জন্য এই যুদ্ধবিরতি ঘোযণা করা হয়েছে বলেও রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে।

এর আগেও মানবিক করিডর তৈরি করে দিতে ইউক্রেনের একাধিক শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র অনুরোধেই ওই সিদ্ধান্ত নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সোমবারই পুতিনের সঙ্গে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মঙ্গলবার ফের মানব করিডর তৈরির জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।

Releated Posts

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top