News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Congress: গোয়ায় বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে জোটের পথ খোলা: কংগ্রেস
Image

Congress: গোয়ায় বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে জোটের পথ খোলা: কংগ্রেস

পানাজি, ৮ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনে গোয়ায় ত্রিশঙ্কু বিধানসভা হয়, তবে কংগ্রেস বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে জোট করার জন্য উন্মুক্ত থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন কংগ্রেস গোয়ার ইনচার্জ দীনেশ গুন্ডু রাও।

আম আদমি পার্টির সঙ্গে নির্বাচন-পরবর্তী জোটের জন্য উন্মুক্ত কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, যদি কোন বিজেপি বিরোধী দল এগিয়ে আসতে এবং আমাদের সমর্থন করতে চায়, আমরা তাদের সঙ্গে নিয়ে যেতে প্রস্তুত।
যদিও এক্সিট পোলগুলি ভবিষ্যদ্বাণী করে যে ৪০ সদস্যের বিধানসভায় কোনও দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এ বিষয়ে কংগ্রেস নেতা বলেন, অনেক সময় এক্সিট পোল সঠিক সংখ্যার ভবিষ্যদ্বাণী করে না। আমরা নিজস্ব উত্সের মাধ্যমে আমাদের নিজস্ব মূল্যায়ন করেছি। আমরা আত্মবিশ্বাসী যে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং আমরা গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট করে সরকার গঠন করতে সক্ষম হব।

প্রসঙ্গত, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হিসাবে এলেও, সরকার গঠন করতে ব্যর্থ হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি ৪০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল এবং ১০ মার্চ ভোট গণনা হবে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top