News Flash

  • Home
  • খেলা
  • Virat Kohli: শততম টেস্টের বিশেষ টুপি পেলেন কোহলি, দ্রাবিড় বললেন এই সম্মান তাঁর প্রাপ্য
Image

Virat Kohli: শততম টেস্টের বিশেষ টুপি পেলেন কোহলি, দ্রাবিড় বললেন এই সম্মান তাঁর প্রাপ্য

মোহালি, ৪ মার্চ (হি.স.): মোহালির টেস্ট বিরাট কোহলির জীবনে অন্যতম মাইলফলক। শততম টেস্ট খেলতে নেমে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে বিশেষ টুপি উপহার পেলেন কোহলি। সেই মুহূর্তে কোহলির পাশে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। গ্যালারিতে ছিলেন বিরাটের দাদা বিকাশ কোহলীও। বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার দ্রাবিড় বলেন, “এই সম্মান তাঁর প্রাপ্য, এটা সে অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।”

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার দ্রাবিড়। তাঁর হাত থেকে এই সম্মান পেয়ে খুশি বিরাটও। টুপি হাতে নিয়ে বিরাট বলেন, “ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব বিশেষ মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআই-কে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভাল কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো।”

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top