News Flash

  • Home
  • বিদেশ
  • Blast: প্রার্থনার সময় পেশোয়ারের মসজিদে বিস্ফোরণ; মৃত ৩০, আহত কমপক্ষে ৫০ জন
Image

Blast: প্রার্থনার সময় পেশোয়ারের মসজিদে বিস্ফোরণ; মৃত ৩০, আহত কমপক্ষে ৫০ জন

পেশোয়ার, ৪ মার্চ (হি.স.): শুক্রবারের নামাজ প্রার্থনার সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে রক্তাক্ত হল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩০ জন, এছাড়াও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক। শুক্রবার দুপুরে পেশোয়ারের কোচা রিসালদার এলাকার কিস্সা খোয়ানি বাজারে অবস্থিত একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। শুক্রবারের নামাজ প্রার্থনার জন্য সেই সময় মসজিদে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩০ জনের এবং ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ক্যাপিটল সিটি পুলিশ অফিসার (পেশোয়ার) ইজাজ খান জানিয়েছেন, বিস্ফোরণে মৃতদের মধ্যে আসিম খান নামে একজন পুলিশ কর্মীও রয়েছেন। হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

বিস্ফোরণের নিন্দায় ইমরান খান

পেশোয়ারের মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন ইমরান খান। নিন্দা করেছেন পেশোয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খানও। পেশোয়ারের আইজিপি-র কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top