News Flash

  • Home
  • দিনের খবর
  • Blast: ভাগলপুরে বিস্ফোরণে মৃত্যু ১২ জনের; তদন্তের নির্দেশ নীতীশের, শোকবিহ্বল মোদী
Image

Blast: ভাগলপুরে বিস্ফোরণে মৃত্যু ১২ জনের; তদন্তের নির্দেশ নীতীশের, শোকবিহ্বল মোদী

ভাগলপুর, ৪ মার্চ (হি.স.): বিহারের ভাগলপুর জেলায় তীব্র বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হল ২-৩টি বাড়ি। বিস্ফোরণে মৃত্যু হয়েছে একটি শিশু-সহ ১২ জনের, এছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভাগলপুর জেলার তাতারপুর থানার অন্তর্গত কাজভালিচক এলাকায় একটি তিন-তলা বাড়িতে জোরালো শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে ধ্বংসস্তূপে পরিণত হয় ওই বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়ি সংলগ্ন আরও দুই-তিনটি বাড়ি। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় মুখ্য সচিব ও ডিজিপি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

কাজভালিচক এলাকায় একটি অনাথ আশ্রমের ১০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত একটি বাড়িতে রাত সাড়ে এগারোটা নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় তাতারপুর থানার পুলিশ। পুলিশ কর্মীরা গিয়ে দেখেন, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি একেবারে ধুলোয় মিশে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন আরও দুই-তিনটি বাড়ি। ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই পরিবার অবৈধভাবে আতসবাজি তৈরি করত। দুই থেকে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” ভাগলপুর রেঞ্জের ডিআইজি সুজিত কুমার জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অবৈধভাবে বোমা তৈরি করার সময় এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ অত্যন্ত জোরালো ছিল, মনে হচ্ছে অনেক বিস্ফোরক ছিল।”

শোকবিহ্বল প্রধানমন্ত্রী

ভাগলপুরে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বিহারের ভাগলপুরে বিস্ফোরণে প্রাণহানির খবর বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনাটি নিয়ে আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”

তদন্তের নির্দেশ নীতীশের, মৃতদের পরিজনদের সমবেদনা

ভাগলপুরে বিস্ফোরণের ঘটনায় মুখ্য সচিব ও ডিজিপি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি মৃতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নীতীশ কুমার।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top