News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : জমি নিয়ে বিবাদ, অনুজের হামলায় গুরুতর অগ্রজ
Image

Attack : জমি নিয়ে বিবাদ, অনুজের হামলায় গুরুতর অগ্রজ

আগরতলা, ২ মার্চ : এয়ারপোর্ট থানা এলাকার নরসিংগড়ে জমি বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই আক্রান্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আহতের নাম হরিমোহন বিশ্বাস। অভিযুক্তের নাম পরিমল বিশ্বাস।


ঘটনার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরেই মতভেদ চলছিল। এর জের ধরেই ছোট ভাই পরিমল বিশ্বাস বড় ভাই হরিমোহন বিশ্বাসের উপর হামলা চালায়। তাতে তিনি গুরুতর ভাবে আহত হন। আহত হরিমোহন বিশ্বাসকে প্রথমে নরসিংগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top