News Flash

  • Home
  • দেশ
  • Covid19: সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই কিছুটা বাড়ল, ভারতে করোনা-মুক্ত ৯৮.৬০ শতাংশ
Image

Covid19: সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই কিছুটা বাড়ল, ভারতে করোনা-মুক্ত ৯৮.৬০ শতাংশ

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বাড়ল, বিগত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাও ২০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৪ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২২৩ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৯৬ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৮,৫৬,৮০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬,৭৯২ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৮ লক্ষ ৫৫ হাজার ৮৬২ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭৭,৭৯,৯২,৯৭৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২২৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১৪,২৪৬ জন (১.২০ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৪১,২৩ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৩,৩৮,৬৭৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬০ শতাংশ। নতুন করে ৭,৫৫৪ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৯,৩৮,৫৫৯ জন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top