News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • J P Nadda: উত্তরপ্রদেশে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে, দাবি জেপি নড্ডার
Image

J P Nadda: উত্তরপ্রদেশে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে, দাবি জেপি নড্ডার

গোরক্ষপুর(উত্তরপ্রদেশ), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমন দাবি করে বলেন, “বিরোধীরা একেবারেই হতাশ। বিরোধী নেতারা নির্বাচনে কোনও ইস্যু পাচ্ছেন না। উত্তরপ্রদেশের মানুষ বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের কাজে সম্পূর্ণ সন্তুষ্ট। ১০ মার্চ আমাদের সরকার আরও একবার গঠিত হতে চলেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে।”

নড্ডা আরও বলেন, তিনি বিজেপির পক্ষে ভোটারদের উত্সাহ দেখেছেন। জনগণ উন্নয়ন, নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য ভোট দেওয়ার জন্য তাদের মন তৈরি করেছে, উন্নয়নমূলক কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, গোরক্ষপুর শহর এবং গোরক্ষপুর গ্রামীণ কেন্দ্রে নির্বাচনের ছয় পর্বে ভোট গ্রহণ হবে।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top