News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: দৈনিক সংক্ৰমণ কমে ২৭,৪০৯, ভারতে করোনা-মুক্ত ৯৭.৮২ শতাংশ
Image

Covid19: দৈনিক সংক্ৰমণ কমে ২৭,৪০৯, ভারতে করোনা-মুক্ত ৯৭.৮২ শতাংশ

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ক্রমেই নিম্নমুখী, কোভিডে মৃত্যুর সংখ্যাও ৪০০-র নীচে নেমে এসেছে। সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন, যা সোমবারের তুলনায় ২০ শতাংশ কম। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩৪৭ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ২.২৩ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪,২৩,১২৭-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৫৫,৭৫৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৯৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪৪ লক্ষ ৬৮ হাজার ৩৬৫ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৭৩,৪২,৬২,৪৪০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৪৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৯,৩৫৮ জন (১.১৯ শতাংশ)। সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৮,২৮,১৭ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১৭,৬০,৪৫৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৮২ শতাংশ। নতুন করে ২৭,৪০৯ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৬,৯২,৯৪৩ জন।

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top